ভিয়েনা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে ইংল্যান্ডের জয়লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ১১২ সময় দেখুন

ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে জয়সূচক গোলটি করেন রহিম স্টার্লিং

স্পোর্টস ডেস্কঃ আজ ইউরো ২০২০ এর ‘ডি’ গ্রুপের প্রথম খেলায় স্বাগতিক ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এক গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। খেলার ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন রহিম স্টার্লিং।

‘ইউরো ২০২০’-এর অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। ইউরোপের ফুটবল বিশ্লেষকরা শিরোপা জয়ের দাবিদার হিসেবে ব্রিটিশদের সবসময়ই গণনার প্রথম সারিতে রাখেন। আর আজ তারই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার লুকা মড্রিচদের হারিয়ে হ্যারি কেনরা নিজেদের শক্তির জানান দিলো।

ওয়েম্বলিতে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলো ইংল্যান্ড। প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করলো গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে জয়সূচক গোলটি করেন রহিম স্টার্লিং। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোলের দেখা পায় গ্যারেথ সাউথগেটেরা। কেলভিন ফিলিপসের পাস থেকে জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটির ২৬ বছর বয়সী ফরোয়ার্ড রহিম স্টার্লিং। শেষ পর্যন্ত এই লীডই ধরে রাখে হ্যারি কেনরা।এই ম্যাচে দুই দলই লড়াই চালিয়েছে সমানে সমানে।

ক্রোয়েশিয়ার লুকা মড্রিচরা ৫০ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও ইংল্যান্ডও ছিল সমান তালে। আজকের খেলায় দুই দলই মোট আটটি করে শট নেয়। যার মধ্যে দুটি ছিল গোলের টার্গেটে। তবে ইংল্যান্ডের একটি শট ক্রোয়েশিয়ার জাল ছুঁয়ে গেলেও ক্রোয়েশিয়া, ইংল্যান্ডের জর্ডন পিকফোর্ডকে পরাস্ত করতে পারেনি। তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠ ছাড়ে ব্রিটিশরা।

কবির আহমেদ /ইবি টাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে ইংল্যান্ডের জয়লাভ

আপডেটের সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১