ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

উত্তাল আন্দোলনে সরকার ভেসে যাবে: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ৪৮ সময় দেখুন

ঢাকা: সরকার পতনের আন্দোলন শুরুর আগেই দলের মধ্যকার বিভেদ দূর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুন) গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে  আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ কী করছে করুক। জনগণের কাছে তাদের অন্যায় টিকে থাকতে পারবে না, তারা ভেসে যাবে। জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সরকার ভেসে যাবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, সবাই মিলে দলকে সংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, বিভেদগুলো দূর করে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে একত্রিত করার আহ্বান জানান তিনি।

বিএনপির গাজীপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় আবদুস সালাম আজাদ, সালাহ উদ্দিন সরকার, কাজী ছাইয়েদুল আলম বাবুল, সোহরাব উদ্দিন, মজিবুর রহমান, হুমায়ুন কবির খান, মীর হালিমুজ্জামান ননি, খন্দকার আজিজুর রহমান পেয়ারা প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তাল আন্দোলনে সরকার ভেসে যাবে: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১