ভিয়েনা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

লালমোহনে শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ৯৩ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন, ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের পর বিগত ৫০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বারের অধিক সময় হত্যা করার চেষ্টা হয়েছে। তাঁকে কারাবন্ধি করে রাখা হয়েছে। তবে তাঁর আপোসহীন মনোভাব ও দৃঢ় মনোবল ও দেশপ্রেমের কারণে আজ বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ^ নেতাদের একজন হয়েছেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মেজবাহ উদ্দিন আরজু প্রমূখ।

উল্লেখ্য, ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

সালাম সেন্টু /ইবি টাইমস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস পালিত

আপডেটের সময় ১০:১৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১