ভিয়েনা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

উত্তাপ ছড়ানো ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান, শাস্তি হতে পারে সাকিবের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ৩৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আবাহনী বনাম মোহামেডানের মধ্যকার ম্যাচে এমন উত্তেজনা বহুদিন পর দেখল ক্রিকেট ভক্তরা। সব উত্তেজনার কেন্দ্রে ছিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ চলাকালীন সময়ের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে, সবশেষে জয় হয়েছে সাকিবের মোহামেডানেরই। এরফলে দীর্ঘ পাঁচ বছর পর আবাহনী লিমেটেডকে হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১১ জুন) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে বৃষ্টি আইনে আবাহনীকে ৩১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে মোহামেডান। দলের পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন সাকিব। ২২ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান।

জবাব দিতে নেমে বৃষ্টি আইনে নির্ধারিত ৯ ওভারে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৬ রানের। অর্থাৎ শেষ ১৯ বলে ৪৫ রান। কিন্তু মাত্র ১৩ রান যোগ করতে পারে তারা। নির্ধারিত ওভারে ছয় উইকেটে ৪৪ রানের বেশি করতে পারেনি আবাহনী। মুশফিক ১৮ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া ২০ বলে ১৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

মোহামেডানের হয়ে বল হাতে ভালো করেছেন শুভাগত হোম। ১৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। বৃষ্টির পর ৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছেন তাসকিন আহমেদও।

এর আগে আবাহনীর ইনিংসের সময়ই বিতর্কে জড়ান মোহামেডানের তারকা ক্রিকেটার সাকিব। মোহামেডানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে আবাহনী। পঞ্চম ওভারে সাকিবের করা বল ঠিকমতো খেলতে পারেননি মুশফিকুর রহিম। বল গিয়ে মুশফিকের প্যাডে লাগে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন সাকিবরা। কিন্তু এ আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এসময় মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বসেন মোহামেডানের অধিনায়ক সাকিব।

এরপর আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে তর্কে জড়িয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের কাহিনী দেখে আবাহনীর কোচ খালেদ মাহমুদও সাকিবের দিকে তেড়ে আসেন। তাঁকে গিয়ে শান্ত করেন মোহামেডান ক্রিকেটার শামসুর রহমান শুভ। অন্যদিকে, সতীর্থরা শান্ত করেন সাকিবকে।

এ ধরণের আচরনের পর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। এদিকে, খেলারমাঠে এ ধরণের আচরণের জন্য জরিমানা করা হতে পারে সাকিবকে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তাপ ছড়ানো ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান, শাস্তি হতে পারে সাকিবের

আপডেটের সময় ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১