ভিয়েনা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছে দেশের এক কোটি ৫৪ হাজার মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১১০ সময় দেখুন

ঢাকা: এ পর্যন্ত অ্যাস্ট্রেজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের এক কোটি ৫৪ হাজার ৪৩ জন মানুষ। এদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ১৩ হাজার ৯১৮ এবং নারী ৩৭ লাখ ৪০ হাজার ১২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৩৪ হাজার ২৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ চার হাজার ৮৫৩ এবং নারী ১৫ লাখ ২৯ হাজার ১৭৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ নয় হাজার ৬৫ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকলেও গত ২৪ ঘণ্টায় সারা দেশে পাঁচ হাজার ২৮৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ তিন হাজার ২৫৭ এবং নারী দুই হাজার ৩০ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

এদিকে গত ২৫ মে থেকে দেশে চীনের সিনোফার্মার টিকার পর্যবেক্ষণমূলক প্রয়োগ শুরু হয়েছে। এই পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই হাজার ১৪২ জন। এদের মধ্যে এক হাজার ৫৭০ জন পুরুষ এবং ৫৭২ জন নারী রয়েছেন।

দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

ঢাকা/ইবিটাইমস/এমএন

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছে দেশের এক কোটি ৫৪ হাজার মানুষ

আপডেটের সময় ০৩:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১