ভিয়েনা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

ভেসে গেল খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি, চলাচলে দূর্ভোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৮৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ এলাকায় খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি পানিতে ভেসে গেছে। কয়েক দিনের বৃষ্টির ফলে উজান থেকেনেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেসে যায়। এতে নদীর দু’পাড়ে থাকা মানুষ দূর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি পাহাড়ি ঢলের সঙ্গে সাঁকোটির একাংশ ভেসে যায়। এরপর থেকে নদীর দুই পাড়ে ধনশ্রী, নালমুখ, গোয়াসপুর, কাচুয়াসহ আশপাশের গ্রামের মানুষ পারাপার হতে পারছেন না।

নালমুখ বাজার থেকে নদীর পশ্চিমাঞ্চলে যাওয়ার মাধ্যম ছিল সাঁকোটি। প্রতিদিন আশপাশের গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চলে চলাচল করতেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় বর্তমানে তাদের চলাচলের একমাত্র ভরসা হল নৌকা।

এ বিষয়ে মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন বলেন, যোগাযোগের জন্য স্থানীয়দের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সাঁকোটি ভেসে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ। দ্রুত সময়ে একটি সেতু নির্মাণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেসে গেল খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি, চলাচলে দূর্ভোগ

আপডেটের সময় ০২:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১