ভিয়েনা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৭৫ সময় দেখুন

চরফ্যসন, ভোলাঃ চরফ্যাসনের এওয়াজপুর ৪নং ওয়ার্ডে  জেসমিন বেগম (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শশীভূষণ থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সকালে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

জেসমিন উপজেলার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী এবং আবদুল্লাহ পুর ৫নং ওয়ার্ডের আবু জাহেরের মেয়ে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।

নিহত জেসমিনের মা নুরজাহান অভিযোগ করেন, যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

প্রতিবেশীরা জানান, সংসার জীবনের প্রথম থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সোমবার রাতেও বাক বিতন্ডা হয় এবং স্বামী আবুল কালাম তার স্ত্রীকে মারধর করেন। সকালে সৎ শাশুড়ি ঘুম থেকে উঠে জেসমিনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকা-ডাকি করেন। তখন কালামও ঘুম থেকে উঠে আসে। লাশ দেখার পরে সে পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ইবিটাইমস/এমএন

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১