ভিয়েনা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বাহরাইনে আংশিক লকডাউন ২৫ জুন পর্যন্ত বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৫৪ সময় দেখুন

বাহরাইন: আংশিক লকডাউন ও বিধিনিষেধ আগামী ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বাহরাইনে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ মে মধ্যরাত থেকে ১০ জুন মধ্যরাত পর্যন্ত নতুন করে এই ব্যবস্থা জারি করা হয়েছিল।

মঙ্গলবার (৮জুন) দেশটির করোনা প্রতিরোধে নিয়োজিত জাতীয় টাস্কফোর্স আংশিক লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়।

বাহরাইনে বিধিনিষেধের আওতায় শপিং মল, দোকান, সেলুন, সিনেমা হল, জিম, সুইমিং পুল, সৈকত এবং বিনোদন এলাকা বন্ধ থাকবে। এছাড়া রেস্তোঁরা ও ক্যাফেতে পরিষেবা কেবল গ্রহণ ও ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাড়ির অনুষ্ঠানসহ যে কোনও সম্মেলন নিষিদ্ধ থাকবে।

তবে, এই সময়ে সুপারমার্কেট, হাইপারমার্কেট,মুদির দোকান, বেকারি, ফলমূল ও শাকসবজির দোকান এবং টাটকা মাছ ও কসাইখানা, পেট্রোল পাম্প, বেসরকারি হাসপাতাল ও ফার্মেসি, টেলিযোগাযোগ সেবার দোকান খোলা থাকবে।

এ ছাড়া ব্যাংক ও মানি এক্সচেঞ্জ, বেসরকারি সংস্থা ও অফিস এবং আমদানি, রপ্তানি এবং বিতরণ ব্যবসা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাত এবং সব কারখানা খোলা থাকবে।

মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযাায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬০০ জন। তাদের মধ্যে ১ হাজার ১৪৩ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩১ হাজার ১১৩ জন। করোনায় মারা যাওয়া প্রবাসীদের মধ্যে ৭২ জন মধ্যে বাংলাদেশি।

বাহরাইন/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহরাইনে আংশিক লকডাউন ২৫ জুন পর্যন্ত বাড়ল

আপডেটের সময় ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১