ভিয়েনা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১২৯ সময় দেখুন

ঢাকা: বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এখন এটি গেজেট আকারে প্রকাশিত হবে।

রোববার (৬ জুন) তাদের খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের ‘বীর উত্তম (গেজেট নম্বর-২৫)’, লেফটেন্যান্ট কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরীর ‘বীর বিক্রম (গেজেট নম্বর-৯০)’, লেফটেন্যান্ট এ এম রাশেদ চৌধুরীর ‘বীর প্রতীক (গেজেট নম্বর-২৬৭)’ এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খানের ‘বীর প্রতীক (গেজেট নম্বর-৩২৯)’ খেতাব বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার সিদ্ধান্তের আলোকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই চারজনের খেতাব বাতিল করল।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

আপডেটের সময় ০২:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১