ভিয়েনা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ফেদেরার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১০৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেদেরার। এ বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই সুইস তারকা। এরই মধ্যে আয়োজকরা নিশ্চিত করেছে বিষয়টি।

নিজের ফর্ম নিয়ে চিন্তিত ছিলেন তিনি। সে সঙ্গে চোটের সমস্যাও ভোগাচ্ছে, সেটা পরিষ্কার করে জানিয়েছেন।

২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরারের গত বছর দুবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল।

এক বিবৃতিতে ফেদেরার বলেন, দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, রোলাঁ গারো থেকে নিজেকে সরিয়ে নেওয়া দরকার। হাঁটুতে দুটি অস্ত্রোপচার ও এক বছরের বেশি সময় পুনর্বাসনের পর পুরোপুরি সেরে ওঠার জন্য যেন তাড়াহুড়ো করতে না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। এখানে তিনটি ম্যাচ খেলতে পেরে আমি রোমাঞ্চিত। কোর্টে ফেরার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ফেদেরার

আপডেটের সময় ০২:৪০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১