ভিয়েনা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেল্টা ভেরিয়েন্ট ঠেকাতে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না : আমির হোসেন আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ১৩০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে এজন্য  উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

রবিবার বেলা ১২টায় ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে ভাচুর্য়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নিবেন। সীমান্তবর্তী এলাকার কোন মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দিবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এসময় অতিথিরা দোয়া মোনাজাতে অংশ নেন।

বাধন রায় /ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেল্টা ভেরিয়েন্ট ঠেকাতে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না : আমির হোসেন আমু

আপডেটের সময় ০১:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১