ভিয়েনা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় আজ থেকে ৭ দিনের লকডাউন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৯৬ সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি: করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সাতক্ষীরায় আজ শনিবার থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। আগামি ১১ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউনের মেয়াদ থাকবে বলে জেলা প্রশাসন ঘোষনা করেছে।

লকডাউন চলাকালে সব ধরনের বাধা নিষেধ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সময় শহরে ভ্রাম্যমান আদালত এবং পুলিশি টহল থাকার কথা বলা হয়েছে।

এছাড়া যশোর ও খুলনা থেকে সাতক্ষীরা জেলায় প্রবেশের মুখে বেশ কয়েকটি চেকপোস্টও বসানো হয়েছে। লকডাউন চলাকালে ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি বানিজ্য স্বাভাবিক থাকছে। তবে বন্দরের সব বাজারঘাট ও দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে, লকডাউন সময়ে বাংলাদেশ ও ভারতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বৈধ ও অবৈধ পন্থায় যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, রিকশা, ভ্যান, ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন ও মোটর সাইকেল চলাচল বন্ধ থাকার কথা বলা হলেও সকাল থেকে এ সমস্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লকডাউন চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পন্য কেনাবেচার সুযোগ থাকবে। তবে লকডাউনের আওতায় নেই ওষুধের দোকান, হাসপাতাল, ক্লিনিক ,অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা বিষয়ক প্রতিষ্ঠান, বিদ্যুৎ-জ্বালানিসহ জরুরী সেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ও যানবাহন।

লকডাউনের এই সময়ে সকলকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

এরআগে, শুক্রবার দিনভর মানুষের চলাচল ছিল চোখে পড়ার মত। তারা সপ্তাহব্যাপী বাজার সওদা করার চেষ্টা করেছেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে এই লকডাউনের ঘোষনা দেওয়া হয়।

সাতক্ষীরা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাতক্ষীরায় আজ থেকে ৭ দিনের লকডাউন

আপডেটের সময় ০৬:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১