ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা

বিষাক্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৬৫ সময় দেখুন

ঢাকা: প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশও ধীরে ধীরে  বিষাক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ জুন) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। সহিংসতা ও সাম্প্রদায়িকতা যুক্ত হচ্ছে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়।

তিনি বলেন, ১৪০ দেশের সমীক্ষায় অবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিল এক নম্বরে। এখন সেটি ৪ নম্বরে। তারপরও ঢাকা বাসযোগ্য নয়। বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে। সেটি থেকে উত্তরণে সবাইকে কাজ করতে হবে বলে মনে করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সভা-সেমিনার করলেই সমাধান হবে না। বাস্তবভিত্তিক কাজ করতে হবে। জানান, শেখ হাসিনার সরকার আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, দেশের ৮৮টি ছোটো নদী, ৩৫২টি খাল পুনঃখননে চেষ্টা চলছে। দখলকৃত খাল পুনরুদ্ধারের কাজ চলছে। ইকো সিস্টেম রক্ষঅয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। জলবায়ুর প্রভাব অভিযোজনের মাধ্যমে নিরসনের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক আইনুন নিশাত, স্থপতি ইকবাল হাবিব, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া থেকে গবেষক আশরাফ দেওয়ান।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিষাক্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৭:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১