ভিয়েনা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

করোনা সংক্রমন রোধে বেনাপোল বন্দর এলাকায় বিজিবি মোতায়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৪২ সময় দেখুন

বেনাপোল প্রতিনিধি: করোনা সংক্রমন রোধে বেনাপোল বন্দর সহ সীমান্ত জুড়ে শুক্রবার রাত থেকে কঠোর নজরদারি শুরু করেছে ৪৯ ব্যটালিয়নের বিজিবি সদস্যরা। ভারতীয় ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে বের হতে না পারে সেজন্য বন্দর এলাকায় বিজিবি মোতায়ন করা হয়েছে।

বিজিবি সদস্যরা বন্দর সহ সীমান্তবর্তী এলাকায় চলাচলকারী লোকজনদের মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করছেন। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে বাধ্য করছেন মাস্ক ব্যবহারে।

অবৈধভাবে যাতে কেউ সীমান্ত পারাপার না হতে পারে সেজন্য পুরো সীমান্ত জুড়ে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ভারতের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে মানুষের অবৈধ গমনাগমনের মাধ্যমে ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সে প্রেক্ষিতে বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর, বড়আচড়া, গাতিপাড়া, দৌলতপুর, রঘুনাথপুর, ঘিবা ও শিকারপুর সহ বেনাপোল বন্দর এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এসব এলাকায় অবৈধ যাতায়াত প্রতিরোধে বিজিবি সদস্যরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব ইউরোবাংলা টাইমসকে জানান, শুক্রবার (৪জুন) ভারত থেকে ৭৮ জন বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছেন। তাদেরকে পুলিশ পাহাড়ায় বেনাপোল ও যশোরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে রাখা হয়েছে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য।

এদিকে, যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা সরেজমিনে প্রতিদিন সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। তিনি জানান, করোনা প্রতিরোধে তার দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বেনাপোল/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা সংক্রমন রোধে বেনাপোল বন্দর এলাকায় বিজিবি মোতায়ন

আপডেটের সময় ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১