ভিয়েনা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

চরফ্যাশনে করোনাকালে জন প্রতিনিধিরা পাশে নেই জনগণের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৬৯ সময় দেখুন

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের অধিকাংশ জনপ্রতিনিধিরা ছিলেন না তৃনমুল পর্যায়ের সাধারণ জনগণের পাশে। ৫টি ইউনিয়নে নির্বাচনী তাফসীল ঘোষণা হয়ে ১১ এপ্রিল/২১ তারিখে নির্বাচনের তারিখ ছিল। করোনার প্রভাবে সেই তারিখ স্থগিত করেন নির্বাচন কমিশন। করোনার মধ্যে জনপ্রতিনিধি ও প্রার্থীরা সাধারণ ভোটারদের পাশে না দাড়িয়ে বরং আনাগোনা করেছেন উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি ও আমলাদের পেছনে পেছনে।

চরফ্যাশন উপজেলা বিচ্ছিন্ন ১৫/২০ টি দ্বীপের সমন্নয়ে গঠিত। এখানে পর্যটন এলাকা হলেও শিল্প কারখানা ও কর্মসংস্থান সুযোগ খুবই কম। অধিকাংশ মানুষের দারিদ্র্য দুর্দশা যেন নিত্যসঙ্গী। চার-পাশে নদীবেষ্ঠিত উপজেলার জেলে পরিবারগুলো করোনাকালে বেশিরভাগ সময় মাছ ধরা নিষিদ্ধের কারনে বেকার প্রায়। যে সব পরিবারের সদস্যরা শহরে কাজ করে আয় করে গ্রামের সংসার চালাতেন তারাও কাজ হারিয়ে অনেকে গ্রামে ফিরে ঘরবন্দি। অতি দরিদ্র ও মধ্যবিত্তরা খুব খেয়ে না খেয়ে সংকট মুহুর্ত পার করছেন। কিন্ত করোনাকালে অনেক জনপ্রতিধিগন ভিত্তবান হলেও ছিলেন না জনগণের পাশে। তাদের একটু সহায়তায় হয়তো দুমুঠো খেয়ে বাঁচতে পারে অনেক পরিবার। নির্বাচনের মুহুর্ত ছাড়া যেন লোকচক্ষুর অন্তরালে চলে যান তারা। পূনঃরায় ২জুন ২০২১ স্থগিত নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা করেন ২১শে জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। কিন্তু চরফ্যাশনের সকল চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও মেম্বাররা প্রার্থীরা ভোটের আমেজে দেখা মেলে পাড়ার চায়ের দোকানে। এসব জনপ্রতিনিধির যেখানে কেউ ছিলেন না হত দরিদ্র মানুষের পাশে। এখন ভোটের নেশায় যেন মরিয়া তারা।

চরমাদ্রাজ ইউনিয়নে ৮নং ওয়ার্ডের রাকিব হাসান জানান,আমাদের এলাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউপি সদস্য পদে ২জন ধনাঢ্য প্রার্থী রয়েছে। করোনা কালে পাশে ছিলনা। নির্বাচন কমিশন আগামী ২১ জুন তারিখ ঘোষণা করায় তারা এখন জনগনের পাশে ভোট চাইতে আসছেন।

উল্লেখ চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ,এওয়াজপুর, জাহানপুর, হাজারীগঞ্জ ও চরকলমী এই ৫টি ইউনিয়নে নির্বাচনের তারিখ ছিল ১১ এপ্রিল/২১ইং। কিন্তু করোনার প্রভাব বৃদ্ধি ও লকডাউন ঘোষণা করায় স্থগিত করেন ইসি। আগামী ২১ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

জামাল মোল্লা/ ইবি টাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে করোনাকালে জন প্রতিনিধিরা পাশে নেই জনগণের

আপডেটের সময় ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১