ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বাজেটে কি পেল স্বাস্থ্য খাত?

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৫৫ সময় দেখুন

ঢাকা: ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংসদে দেশের ৫০ তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনায় ভঙ্গুর স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে গেল অর্থ-বছরের চেয়ে ৩ হাজার ৪৮৬ কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। এ ছাড়া করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে।

এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে, ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা।

বেসররকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির তথ্য বলছে দেশে করোনায়  নতুন করে ১ কোটি ৬৪ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে। নতুন দরিদ্রের সংখ্যা আড়াই কোটি। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। যা মোট বাজেটের ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং জিডিপির ৩ দশমিক ১১ শতাংশ। প্রথমবারের মতো সর্বাধিক দরিদ্রপ্রবণ ১৫০ টি উপজেলায় সব বয়স্ক ও বিধবা নারী ভাতার আওতায় এসেছে। ভাতার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ অসচ্ছল প্রতিবন্ধী আর করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরা। কয়েক লাখ দরিদ্র মা পাবেন মাতৃকালীন ভাতা। এছাড়াও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১২ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা।

এবার সামাজিক সুরক্ষা বরাদ্দে যোগ হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। জেলা প্রশাসকদের তালিকায় মতে ৩৫ লাখ ২ হাজার ৫শ কর্মহীন দরিদ্রকে দেয়া হবে নগদ সহায়তা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাজেটে কি পেল স্বাস্থ্য খাত?

আপডেটের সময় ০৫:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১