ভিয়েনা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

বাজেট অধিবেশন বসছে বিকেলে: বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ৮৭ সময় দেখুন

bangladesh parliament bhaban

ঢাকা: কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে বুধবার (২ জুন) শুরু হচ্ছে জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। মহামারির কারণে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন সংসদে। আলোচনা শেষে ৩০ জুন জাতীয় সংসদে বাজেট পাস হবে।

এ ছাড়া বাজেট পেশের পর ৪ ও ৫ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৬ জুন রোববারের কার্যদিবসে সংসদে ২০২০-২০২১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হবে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে ৭ জুন সম্পূরক বাজেট পাস করার কথা রয়েছে। এরপর বিরতি দিয়ে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থ বছরের ওপর আলোচনা শুরু করা হবে।

করোনা পরিস্থিতির কারণে সংসদ সদস্য, মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এবারও কোভিড টেস্টের নেগেটিভ সনদ নিয়ে সংসদ সচিবালয়ে প্রবেশ করতে হবে। প্রতি ৭২ ঘণ্টা পর পুনরায় নেগেটিভ সনদ মিললেই সংসদ সদস্যেরা কেবল অধিবেশনে যোগদান করতে পারবেন। যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদেরও কোভিড নেগেটিভ সনদ লাগবে।

এবারও গণমাধ্যমকর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংসদ অধিবেশন কাভার করতে হবে। তবে বাজেট পেশের দিন এবং অধিবেশন শেষ হওয়ার দিন সংসদে সাংবাদিক লাউঞ্জে প্রবেশের সুযোগ থাকতে পারে। তবে, সে ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ লাগবে। এজন্য গতকাল মঙ্গলবার থেকে সংসদ মেডিকেল সেন্টারের পরিচালনায় কোভিড টেস্ট শুরু হয়েছে।

জানা গেছে, আগামী বাজেটের আকার প্রায় ছয় লাখ কোটি টাকা। চলতি অর্থবছরের ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট, অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাজেট অধিবেশন বসছে বিকেলে: বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ

আপডেটের সময় ০৩:১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১