ভিয়েনা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

কোটচাঁদপুরে পান চাষে অপার সম্ভাবনার হাতছানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১০৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ চোখ জুড়ানো পানের বরজ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গ্রামে গ্রামে। সাফদারপুর, মানিকদিহি, দুতিয়ারকুটি, জালালপুর, ছয়খাদা, শ্রীরামপুর পানের বরজের সমারোহ।

মানিকদিহি গ্রামের পানচাষী খোদাবকস জানান, গত কয়েক বছর সংসারে চরম অভাব আর টানাপোড়নের মধ্যে জীবনযাপন করেছি। গত ২০১৫ সালের শেষের দিকে দুতিয়ার কুটি পানচাষী মইদুল ইসলামের সাথে সংসারের অভাবের গল্পের একপর্যায়ে তিনি আামাকে পানচাষে উৎসাহিত করেন।

তিনি জানান ১ম বছরে আমি দুতিয়ারকুটি সহ বিভিন্ন গ্রাম হতে চেয়ে চিন্তে আমি ১ বিঘা উঁচু জমিতে পানের বরজ করি। বাঁশ, খুটি, পাটকাঠি, দড়ি, সুতা ইত্যাদি সংগ্রহ করার পর আমি কিছু টাকা ধার করে পানের বরজ শুরু করলাম।

১ বছরের মাথায় খরচের টাকা উঠে প্রায় অতিরিক্ত ৩০/৪০ হাজার লাভের মুখ দেখলাম। পরবর্তীতে ২০১৬ সালে আরও ২ বিঘা জমিতে পানের বরজ করলাম। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমার সংসারে এখন কোন অভাব নেই।

দুতিয়ারকুটি পানচাষীদের মধ্যে তরিকুল জানান, তাঁর প্রতিবছরে খরচবাদে প্রতি বিঘা জমিতে পানে বরজ হতে ১/২ লাখ টাকা আয় হয়।

তিনি জানান, পানের বরজ প্রতি বিঘা জমিতে প্রথম বছর প্রায় ৫০/৬০ হাজার খরচ হয়। সেক্ষেত্রে পানে চাষে প্রতি বিঘা জমিতে আবহাওয়া অনুকুলে থাকলে ২ লাখ টাকা আয় হয়। পানের বরজ এর সুবিধা হচ্ছে প্রথম বছরে খরচ তারপরে একটানা ওই বরজ হতে ১০/১২ বছর আয় হয়।

পানচাষ করে কোটচাঁদপুর উপজেলার সহিদুল, আব্দুল খালেক, আব্দুর রউফ , হাসান, বাবু রায়, কার্তিক সহ অনেকেই আলোর মুখ দেখেছেন। কোটচাঁদপুরের পান স্হানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশে বিদেশে এই পান বিক্রয় হচ্ছে। পানচাষীরা তাদের ক্ষেত হতেই পান বিক্রয় করছেন পান ব্যবসায়ীদের নিকটে। যোগাযোগ ব্যবস্হা উন্নত হওয়াই চাষীরা এই সুবিধা পাচ্ছেন।

রাইপুর গ্রামের সুবাল চন্দ্র বললেন সরকারী ভাবে কমমুল্যে কৃষি ঋনের সুব্যবস্থা করা হলে কোটচাঁদপুর উপজেলায় পানচাষে বিপ্লব হবে।
কৃষি অফিস সূত্রে জনা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক হেক্টর জমিতে পানের চাষাবাদ হচ্ছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা পানচাষীদের নিয়মিত দেখভাল আর পরামর্শ প্রদান করায় চাষীরা সাফল্যের মুখ দেখছে।

জালালপুরের পানচাষী শফিকুল ইসলাম বলেন, এ বছর কোটচাঁদপুরে পানের বরজ হতে পানচাষীদের পান চাষে বাম্পার ফলন হবে। তবে কোটচাঁদপুরে গতবছরের আম্ফানে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আকস্মিক আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, স্বল্পমূল্যে পান চাষীদের ঋণ দেওয়া হলে তারা আবারও ঘুড়ে দাঁড়াবে।

শেখ ইমন/ইবি টাইমস

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটচাঁদপুরে পান চাষে অপার সম্ভাবনার হাতছানি

আপডেটের সময় ০২:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১