ভিয়েনা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অবশেষে বাংলাদেশ পেল ফাইজারের টিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১২৯ সময় দেখুন

দেশে আসল ফাইজারের করোনা টিকা

ঢাকা: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে। সোমবার (৩১ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান পৌঁছায়।

সব দেশের জন্য করোনার টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। তবে এ টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ হবে বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে বাংলাদেশের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা ইপিআইয়ের তত্ত্বাবধায়নে রাখা হবে মহাখালী সংরক্ষণাগারে। সেখানে আল্টা-লো ফ্রিজারে মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রিতে সংরক্ষণ করা হবে ফাইজারের এই টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণ ও প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সংরক্ষণ সুবিধার কারণে আপাতত রাজধানীতেই ফাইজারের টিকা প্রয়োগের কথা ভাবছে স্বাস্থ্য অদিদপ্তর। এছাড়া ফাইজারের টিকার সংরক্ষণ পদ্ধতি জটিল হওয়ায় টিকা কর্মীদের যথাযথ প্রশিক্ষণেরও প্রয়েআজন রয়েছে।

এর আগে রোববার (৩০ মে) ফাইজারের টিকা আসা নিয়ে ছিল নানা আলোচনা। কয়েক দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। তবে, সোমবার রাতেই টিকা দেশে পৌছানোর মধ্যে দিয়ে শেষ হয় সব জল্পনা-কল্পনা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবশেষে বাংলাদেশ পেল ফাইজারের টিকা

আপডেটের সময় ০৩:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১