ভিয়েনা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মডেল বানানোর প্রলোভণ, নারী পাচার চক্রের হোতা আশরাফুল স্ত্রীসহ আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ টিকটক মডেল বানানোর প্রলোভণ দেখিয়ে ভারতে নারী পাচারের অভিযোগে আশরাফুল ইসলাম ওরফে রাফি, তার স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জনিয়েছে, আটক আশরাফুল নারী পাচার চক্রের মূলহোতা।

জানা গেছে, রোববার ভোরে আশরাফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়াতে অভিযান চালায় র‌্যাব। আশরাফুল ওই গ্রামের আয়নুদ্দিন মন্ডলের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ঢাকা থেকে র‌্যাবের একটি বিশেষ টিম আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী ঝিনাইদহ কোয়ারেন্টাইন সেন্টার থেকে আশরাফুলকে আটক করা হয়। আশরাফুলের স্ত্রীর নাম বন্যা খাতুন ও তার দুই ভাগ্নে অনিক ও রনি।

আশরাফুলের বাবা আয়নুদ্দিন মন্ডল জানান, ঈদের আগে আশরাফুল ভারতের বেঙ্গালুরু থেকে আসার পর গত ২০ মে পুলিশ ঝিনাইদহ কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যায়। তিনি ভারতের নাগরিক হিসাবে বেঙ্গালুরে ১২ বছর ধরে বসবাস করে আসছেন।

এদিকে ভোরের অভিযানের পর সকাল ৯টার দিকে আশরাফুলেরে বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালায় র‌্যাবের বিশেষ টিম। এ সময় আশরাফুলের বাংলাদেশের পাসপোর্ট ও একটি পেনড্রাইভ পাওয়া যায় বলে জানান নাদপাড়া গ্রামের ইউপি সদস্য ওয়াজেদ আলী।

নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প ৬ এর এক ডিউটি অফিসার জানান, শৈলকুপাতে র‌্যাবের বিশেষ একটি অভিযান পরিচালিত হয়েছে। তবে এ অভিযাতে কি হয়েছে তা তারা বলতে পারছেন না।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, নাদপাড়া গ্রামের আশরাফুল নামের ভারতফেরত এক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল। রোববার ভোরে র‌্যাবের একটি টিম কোয়রেন্টাইন সেন্টার থেকে তাকে নিয়ে গেছে।

শেখ ইমন/ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মডেল বানানোর প্রলোভণ, নারী পাচার চক্রের হোতা আশরাফুল স্ত্রীসহ আটক

আপডেটের সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১