ভিয়েনা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

লালমোহনে প্রায় ৪০হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৯৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রায় ৪০হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৫০৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪৯২২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বাদ যাবেনা উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়ার শিশুরাও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান প্রমূখ।

সালাম সেন্টু/ইবি টাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রায় ৪০হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আপডেটের সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১