ভিয়েনা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নাজিরপুরে ইউপি সদস্য গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • ৮৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরাজপুর: পিরোজপুরের নাজিরপুরে   মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭মে) রাতে   থানা পুলিশ  তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রাম থেকে  গ্রেফতার করেন। গ্রেফতারকৃত  নজরুল ইসলাম উপজেলার মাটিভাঙ্গা   ইউনিয়নের ৯নং পশ্চিম বানিয়ারী ওয়ার্ডের ইউপি সদস্য  (মেম্বার)। সে ওই ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও একই গ্রামের মো. ইউনুস আলী সর্দারের ছেলে।

থানা পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে  পৃথক ২টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাই     অভিযান চালিয়ে তাকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বানিয়ারী বাজারের  মোশারেফ শেখের দোকানের কাছ থেকে ওই রাতে  গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্র জানান,  তার বিরুদ্ধে গত ২০১৪ সালে বিএনপি’র পক্ষ হয়ে সহিংসতার অভিযোগে  মামলা রয়েছে। এ ছাড়া তার নামে অর্ধ ডজন মামলা রয়েছে। তিনি এলাকায় ভূমি দখল সহ  বিভিন্ন  সন্ত্রাসী  কর্মকান্ডের সাথে জড়িত।

ওই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান জানান, গ্রেফতারকৃত নজরুল সর্দার আগে বিএনপি করতেন।  গত ২০১৪ সালের পরে  যুবলীগে যোগদান করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ইউপি সদস্য গ্রেফতার

আপডেটের সময় ০৬:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১