ভিয়েনা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

চরপাতিলায় সহ বিভিন্ন ইউনিয়নে দূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১১৯ সময় দেখুন

চরফ্যাসন ( ভোলা) : ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের চলমান প্রভাবের তৃতীয় দিনে চরপাতিলায় দূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিকালে চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়।

এসময় চিড়া, মুড়ি, গুড়, লবণ, দুধ, বিস্কিট, মোমবাতি ও খাবার স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাবার পানিবন্দি মানুষদের হাতে তুলে দেন চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।

অস্বাভাবিক জোয়ার উঠানামায় পানিবন্দি হয়ে পড়েছে চরফ্যাসনের কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা এলাকার কয়েক হাজার মানুষ। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে  ঘর-বড়ি ডুবে যাওয়ায় কাল থেকে চুলা জ্বলনি তাদের। ফলে পানিবন্দি পরিবারগুলোতে দেখা দিয়েছে শুকনো খাবারের তীব্র সংকট।

আবুল হাসেম মহাজন বলেন, ঘূর্ণীঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের এর প্রভাবে মঙ্গলবার থেকে কুকরি-মুকরি ও চর পাতিলায় ৪ থেকে ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। মেঘনার পানির উত্তাল ঢেউ থাকায় প্রতিদিন পানি উঠানামা করছে। সেখানে প্রায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ চলছে।

এ দিকে ঘৃর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ  আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ২৭ মে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  হাজারীগঞ্জ,  জাহানপুর, কলমী, নীল কমল, নুরাবাদ, রসুপুর  ও কুকরী ইউনিয়নের  ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন  করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ  রুহুল আমিন,  সহকারী কমিশনার( ভূমি)   রিপন বিশ্বাস উপস্থিত  থেকে এ সকল পরিবার কে শুকনো খাবার বিতরন করেছেন।

জামাল মোল্লা/ ইবি টাইমস

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরপাতিলায় সহ বিভিন্ন ইউনিয়নে দূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

আপডেটের সময় ০৪:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১