ভিয়েনা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১১৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শালিসে দু’পক্ষের সংঘর্ষে গোলাপ জান (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সাথে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বুধবার সকাল এগারোটার দিকে শালিস বৈঠকে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১