ভিয়েনা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ওড়িশায় তাণ্ডব চালিয়ে দুর্বল ‘ইয়াস’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১৩৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের উত্তরের উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। খবর ভারতীয় গণমাধ্যমের।

বুধবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে ঝড়টি বালাসোর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছিল। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।

বুধবার সকালে ঘূর্ণিঝড়টি রাজ্যের উপকূলীয় এলাকা বালাসোর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

ইয়াসের দাপটে তছনছ অবস্থা দীঘার। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। তীব্র গতির ঝোড়ো হাওয়ার সাথে উত্তাল সমুদ্রের পানি গার্ডওয়াল টপকে ঢুকেছে রাস্তায়। ডুবে গিয়েছে সমুদ্র সংলগ্ন দোকানগুলিও। ডুবে যায় রাস্তার উপর দাঁড় করানো মোটরবাইক, গাড়ি। এই অবস্থায় সমুদ্র তীরবর্তী ও লোকালয়ে সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ।

ইয়াসের প্রভাবে প্লাবিত মন্দারমনি, তাজপুরও। মন্দারমণিতে বীভৎস প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় ইয়াসের। অধিকাংশ হোটেলগুলিতে পানি ঢুকেছে। তীব্র ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে বাড়ির চাল।

এদিকে, ইয়াসের তান্ডবে পূর্ব মেদিনীপুর জেলায় সব মিলিয়ে ৫১টি বাঁধ ভেঙে গিয়েছে। উপকূলবর্তী এলাকায় ৭০ কিলোমিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার নবান্নে এই পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যলোচনা করে আশা করা যাচ্ছে ইয়াস পরবর্তী ছয় ঘণ্টায় আরও দুর্বল হবে। এটা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে ঝাড়খণ্ডে এই ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা থাকায় সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া এর উপকূলবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে প্রশাসন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওড়িশায় তাণ্ডব চালিয়ে দুর্বল ‘ইয়াস’

আপডেটের সময় ০৫:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১