ভিয়েনা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

নাজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির ফেসবুক ষ্ট্যাটাসকে বিতর্কিত দাবী করে দপ্তর সম্পাদকের পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ১০৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি’র একটি ফেসবুক ষ্ট্যাটাসকে বিতর্কিত ও সংগঠন বিরোধী দাবী করে পদত্যাগ করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক পারভেজ খান।

গত সোমবার (২৪মে) রাতে তিনি এ পদত্যাগ করেন। তার নিজের ভেরীফাইড ফেসবুকের মাধ্যমে দেয়া পদত্যাগের ষ্ট্যাটাসে তিনি লেখেন ‘আমি পারভেজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

সম্প্রতিককালে আমার কমিটির সভাপতি সুমন মজুমদারের ফেসবুকে দেয়া একটি আপত্তিকর এবং সংগঠন বিরোধী পোস্ট লক্ষ্য করেছি। তাই অত্র কমিটির দপ্তর সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করলাম। সাথে সাথে এমন পোস্ট দেয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করলাম’।

এর আগে ওই নেতা (পারভেজ) তার ফেসবুকে অন্য একটি স্ট্যাটাসে লিখেছেন ‘নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দাবী করা সুমন মজুমদার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নিম্নের পোস্টটি কি বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামীলীগের দলীয় প্রতিক এবং প্রকান্তরে বর্তমান সরকারের বিরুদ্ধে নয় কি??? আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা সুমন মজুমদারের মতো হাইব্রীড, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবী করছি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

জানা গেছে, সুমন মজুমদার তার নিজস্ব ফেসবুক আইডিতে গত সোমবার বিকালে লেখেন ‘ভাঙা নৌকা ছেড়া পাল এভাবে আর কত কাল’। এ লেখাটি লেখার পর এর পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। লেখাটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়। পরে ওই দিনই তিনি তার ওয়াল থেকে তা মুছে ফেলেন।আর সংগঠনের দলীয় পদ থেকে পদত্যাগ করা পারভেজ খান এর আগে উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

এ ব্যাপরে জানতে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি সুমন মজুমদারের ব্যহৃত মুঠো ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই তার কোন মতামত নেয়া সম্ভব হয় নি।

সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শিকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি। এ নিয়ে সংগঠনের জেলা আহ্বায়ক সহ কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির ফেসবুক ষ্ট্যাটাসকে বিতর্কিত দাবী করে দপ্তর সম্পাদকের পদত্যাগ

আপডেটের সময় ০৭:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১