ভিয়েনা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী ঝালকাঠিতে শিক্ষার্থীদের মশারি প্রদান ঝালকাঠি ৩ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু ঝালকাঠিতে জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ম্যানচেস্টারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার বাংলাদেশী নিহত টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট খুলে দেয়ার আবেদন খারিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ২৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী মিসেস লায়লা ইরাদের ব্যাংক একাউন্ট খুলে দেয়ার আবেদন খারিজ ও তা জব্দ অব্যাহত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ মে) হাইকোর্ট এ আদেশ দেন।

জানা গেছে, এর আগে জেলা আ’লীগ সভাপতি ও সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী মিসেস লায়লা ইরাদের জব্দ হওয়া ব্যাংক একাউন্ট খুলে দিতে তিনি হাইকোর্টে আবেদন করেন। সে আবেদনের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের আদালতে ভার্চুয়াল শুনানী শেষে আদালত তাদের আবেদন খারিজ করে উভয়ের একাউন্ট জব্দ রাখার নির্দেশ দেন।

জানা গেছে, দুদকের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা ইরাদের নামে অবৈধ সম্পদ ও জমি দখলের অভিযোগে পৃথক ৫টি মামলা দায়ের হয়।এর মধ্যে ৩টি অবৈধ জমি দখল ও দু’টো আয় বর্হিভূত অবৈধ টাকা থাকার অভিযোগে দায়ের করা হয়। ওই দু’টোতে এমপি আউয়ালের বিরুদ্ধে ৩৩কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫টাকা ও তার স্ত্রী মিসেস লায়লা ইরাদের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা অবৈধ সম্পদের উল্লেখ করা হয়। এ সময় এমপি আউয়াল ও তার স্ত্রী মিসেস লায়লা ইরাদের ব্যাংক একাউন্ট ও পাসপোর্ট জব্দ সহ বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

এর মধ্যে ২টি মামলা গত বছরের ৩০ সেপ্টেম্বর ও এর আগে গত ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ৩টি মামলা দায়ের হয়।

উল্লেখ্য,. এমপি আউয়াল ২০০৮-২০১৪ সালে পরপর দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এ সময়ে সরকার দলীয় এমপি এ সব দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

জনপ্রিয়

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট খুলে দেয়ার আবেদন খারিজ

আপডেটের সময় ০১:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১