ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভারত থেকে বাংলাদেশে প্রবেশ, চার অনুপ্রবেশকারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ১০৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মন্ডলের ছেলে রকি মন্ডল (১৮), ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।

বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল। এসময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই ৪ জনকে আটক করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আসামীদের সোপর্দ করা হয়েছে।

শেখ ইমন /ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে বাংলাদেশে প্রবেশ, চার অনুপ্রবেশকারী আটক

আপডেটের সময় ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১