ভিয়েনা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

পিরোজপুরে ঢাকাগামী চার বাসকে আটক ও ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ১১০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে ঢাকাগামী ৪টি বাসকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২মে) দুপুরে শহরের পিরোজপুর- নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় বসে এ জরিমানা করা হয়।

এ সময় বাসগুলোকে আবার তাদের ছেড়ে আসা স্টেশনে ফিরিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই বাসগুলো বরগুনা জেলার পাথরঘাটা ও আমুয়া উপজেলা থেকে ছেড়ে এসে পিরোজপুর হয়ে নাজিরপুরের পথে ঢাকা যাচ্ছিলো।

এসব গাড়িতে প্রায় ২ শতাধীক যাত্রী ছিলো। ভ্রাম্যমান আদালতের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম জানান, সরকার ঘোষিত চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে ওই বাস ৪টি পিরোজপুরের ওপর থেকে নাজিরপুর হয়ে ঢাকা যাচ্ছিলো। তাই সংক্রমন আইন ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক প্রতিটি বাসের বিপরীতে এর মালিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বাসে থাকা যাত্রীদের এমন সংক্রমনের বিষয়ে সতর্ক করে তাদের ছেড়ে আসা স্থানে ফেরত পাঠানো হয়।

পিরোজপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরীফ রেজাউল করিম বাংলা নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের উপর থেকে ঢাকাগামী বরগুনা জেলার পাথরঘাটা ও আমুয়া উপজেলা থেকে ছেড়ে আসা ওই বাস ৪টিকে আটক করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ঢাকাগামী চার বাসকে আটক ও ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেটের সময় ০১:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১