ভিয়েনা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোজিনার জামিন আদেশ রোববার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১০৫ সময় দেখুন

ঢাকা: অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির আদেশ রোববার (২৩ মে) ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মে) বিকালে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালত এ আদেশ  দেন। এরআগে শুনানি শেষ হওয়ার পর জামিন শুনানির আদেশ পরে দেওয়া হবে বলে জানান আদালত।

এর আগে, ভার্চুয়াল শুনানিতে দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক বলেন, নথিপত্র পর্যালোচনা করে দ্রুততম সময়ে আদেশ দেওয়া হবে।

শুনানিতে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, আসামির কাছ থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বলেন ঘসেটি বেগমও একজন নারী ছিলেন, কিন্তু চক্রান্তকারী, তাকে জামিন দেওয়া ঠিক হবে না।

অন্যদিকে রোজিনার আইনজীবী এহসানুল হক সমাজি বলেন, এজাহারে আলামতের তেমন কোনো বর্ণনা নেই। যে আলামতের কথা বলা হচ্ছে, তা পরে ম্যানিপুলেট করা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোজিনার জামিন আদেশ রোববার

আপডেটের সময় ১১:১৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১