ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

পিরোজপুরের চাঞ্চল্যকর ১৭লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১০১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে চাঞ্চল্যকর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা মো. কাওসার হোসেন ওরফে আব্দুল হামিদ মোড়ল (৬৫) কে আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০মে) তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত কাওসার হোসেন ওরফে আব্দুল হামিদ মোড়ল খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মৃত আব্দুল রহিম ডাক্তারের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গতবুধবার (১৯মে)রাত ১২টার দিকে তাকে খুলনার আড়ংঘাটা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ০৪ এপ্রিল দুপুর ১টার দিকে পৌরশহরের পূর্ব শিকারপুর মুসলিম পাড়া থেকে ওই টাকা ছিনতাই হয়। টাকার মালিক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোট কুমারখালী গ্রামের সহিদ হোসেনের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে ৪ জনের একটি দল। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়। পরে পুলিশ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে ওই ছিনতাইয়ের সত্যতা পান ও আসামীদের সনাক্ত করেন।

মামলা সূত্রে ও ডিবি পুলিশের দেয়া তথ্য মতে জানা গেছে, ছিনতাইয়ের সাথে জড়িত একটি চক্র ওই টাকার মালিক মো. শহিদুল ইসলামের বাড়ির পাকা ভবনের ছাদে একটি বেসরকারী টেলিযোগাযোগ কোম্পানীর টাওয়ার বাসানোর জন্য চুক্তি করেন ওই ছিনতাইকারীরা। সে অনুযায়ী বাড়ি মালিক তার বাড়ির দোতালার ভবন তৈরীর জন্য ওই দিন দুপুরে ১৭ লাখ টাকা পিরোজপুরের একটি ব্যাংক থেকে তোলেন। ওই টাকা
নিয়ে যাওয়ার কালে ছিনতাইকারী চক্রটি পূর্ব পরিকল্পিতভাবে ওই টাকা ছিনতাই করে নেয়।

জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, শহরে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রনে আনতে পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন ঝুঁকি পূর্ন স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে ছিনতাই কারীরা সনাক্ত হয়। সে অনুয়ায়ী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরের চাঞ্চল্যকর ১৭লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

আপডেটের সময় ১২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১