ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে: প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ৫২ সময় দেখুন

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে। জমির স্বল্পতার জন্য সৌরবিদ্যুৎ ব্যাপকহারে উৎপাদন করা যাচ্ছে না। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে স্বল্প জমি লাগে এমন প্রযুক্তি নিয়ে এখন ভাবা দরকার।

বৃহস্পতিবার (২০ মে) অনলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) ও জাপানের মারুবেনি করপোরেশনের যৌথ উদ্যোগে ‘ফেনীর সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প’ বাস্তবায়নে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি মিশ্রণে আরও ভিন্নতা আনা প্রয়োজন। জ্বালানি হিসেবে হাইড্রোজেন নিয়ে উন্নত বিশ্ব কাজ করছে। বায়ু থেকে বিদ্যুৎ, সোলার রুপ টপ, ওশান এনার্জি নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে। এসব কাজে গবেষণার জন্য প্রয়োজনে অর্থায়নও করা যাবে।

সমঝোতা চুক্তিতে ইজিসিবি’র পক্ষে কোম্পানির সচিব কাজী নজরুল ইসলাম এবং মারুবেনি’র পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিরুকি গুটু চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী ফেনী জেলার সোনাগাজীতে পর্যায়ক্রমে ২৫০ মেগাওয়াট সৌর এবং ২০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। ওই স্থানে ইজিসিবি’র আওতায় বর্তমানে একটি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন আছে।

বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ইজিসিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফয়জুল আমিন, ইজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার সাহা ও মারুবেনি এশিয়া পাওয়ার বাংলাদেশ লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক সাওয়াদা মিৎসুরু বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে: প্রতিমন্ত্রী

আপডেটের সময় ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১