ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১১২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, মানব কল্যাণ সোসাইটি, ৭১ এর চেতনা, প্রতিবাদী নাগরিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রণকারীরা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সুশাসনের জন্য নাগরিক সুজনের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তালুকদার, শহর শাখার যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান বাবু, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, ৭১ এর চেতনার সভাপতি গোপাল দে ও দৃক নিউজ প্রতিনিধি সৈয়দ মাহফুজা মিষ্টি।

বাধন রায় /ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেটের সময় ০২:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১