ভিয়েনা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

মুসলমানদের ধোঁকা দিতে কোরআনের আয়াত পোস্ট ইসরায়েলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১৪০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার পোস্টে গাজা উপত্যকায় বোমা হামলার ছবির পাশাপাশি কোরআনের আয়াত শেয়ার দেয়া হয়েছে।

সোমবার (১৭ মে) সুরা ফিলের প্রথম চারটি আয়াত লিখে ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করা হয়েছে। সুরা ফিলে আবরাহা বাদশাহ’র কথা বলা হয়েছে। সে মক্কায় পবিত্র কাবা শরিফ ধ্বংস করতে হস্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছিল।

কিন্তু আল্লাহ আবাবীল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্ট ও সেনাবাহিনীর মুখপাত্র আভিচেই অ্যাদরেই প্রায়ই কোরআনের আয়াত শেয়ার দিয়ে আসছে।

মুসলমানদের মনোযোগ আকর্ষণ করতে ও ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাকাণ্ডের ন্যায্যতা দিতে ইসরায়েলি সংবাদমাধ্যমও কোরআনের আয়াত ব্যবহার করে। যদিও এ ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে সামাজিক মাধ্যমে পাল্টা প্রচারণা চালাচ্ছেন ইসলামিক স্কলাররা।

এদিকে, গেল ১০ মে থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৩টি শিশু ও ৩৬ নারী রয়েছেন। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি আহত হয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুসলমানদের ধোঁকা দিতে কোরআনের আয়াত পোস্ট ইসরায়েলের

আপডেটের সময় ০৫:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১