ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

মারামারি করলে খবর আছে: মাশরাফি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ৫৮ সময় দেখুন

নড়াইল: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, অনিয়ম ও দুর্নীতি করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো পিরিত হবে না।

মঙ্গলবার (১৮ মে) বিকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার চর গ্রামে নদীভাঙন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে তিনি একথা বলেন।

সেখানে মাশরাফির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাশরাফি বলেন, ঈদের নামাজ আপনারা ৩০টা রোজা রেখেও পড়তে পারেননি! অমুক নেতা ঢাকায় বসে বলছে মাইরে দিয়ে আয়, আপনি মেরে দিলেন! মাইরে দিয়ে এসে আপনার কী হলো, আপনি বুঝলেন না। সে কি আপনার মামলা লড়ে? কোনো দিন লড়ছে? জেল যা খাটার তা তো আপনারাই খাটছেন, নাকি? খাটছেন না?

তিনি আরও বলেন, তারা আপনাদের কী দেয়? খাইতে দেয়? এ ধরেন আমার কথায় আপনারা এগুলো করতেছেন, ধইরে নিলাম! আমি আপনাকে খাইতে দিই? পরতে দিই? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করাই? তাহলে আমি কিসের নেতা! আমার কথায় আপনি আরেকজনকে মেরে ফেলবেন! মারামারি করবেন তো খবর আছে। কেউ মারামারি করবেন না, এবার কিন্তু কোনো পিরিত হবে না!

মাশরাফি বলেন, এ এলাকায় আসলাম পুরো রাস্তাটাই ছিল খারাপ। এখন পর্যন্ত কারও মুখে শুনলাম না যে ভাই আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন। শুধু রাস্তার মাঝপথে একজন মায়ের বয়সী নারী আমাকে অনুরোধ করলেন, বাবা, আমাদের এই রাস্তাটা একটু ঠিক করে দেন।

নড়াইল/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মারামারি করলে খবর আছে: মাশরাফি

আপডেটের সময় ০৬:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১