ভিয়েনা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

নারদকাণ্ডে আটকের পরপরই জামিন পেলেন ফিরহাদ, সুব্রত, মদন, শোভন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৭৮ সময় দেখুন

কলকাতা: সকালে গ্রেপ্তার, বিকেলে জামিন। ভারতের পশ্চিমবঙ্গে নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায় সোমবার (১৭ মে) বিকেলে জামিন পেয়েছেন। চারজনেরই অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত।

কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানি চলে। ভার্চুয়াল শুনানি শেষে বিচারক অনুপম মুখোপাধ্যায় তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে গ্রেপ্তারকৃতদের পক্ষে জামিনের শুনানি করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও জামিন আবেদনের বিরোধীতা করেছিল সিবিআই।

এর আগে সোমবার সকালেই নারদকাণ্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এদের সঙ্গে তালিকায় ছিলেন সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ও।

সিবিআই সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাঁদের সবাইকে। গ্রেপ্তারের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে যান নিজাম প্যালেসে। ওই চারজনের গ্রেপ্তারকে বেআইনি আখ্যা দেন তিনি। সেইসঙ্গে বলেন, যতক্ষণ না পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, তিনিও নিজাম প্যালেস ছাড়বেন না। নিজাম প্যালেসে জড়ো হন বহু তৃণমূল কর্মী-সমর্থকও। এসময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পরে।

কলকাতা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নারদকাণ্ডে আটকের পরপরই জামিন পেলেন ফিরহাদ, সুব্রত, মদন, শোভন

আপডেটের সময় ০৫:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১