ভিয়েনা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • ৯৬ সময় দেখুন

ঢাকা: করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সময় আবারো পেছানো হচ্ছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আগামী ২৩ মে নির্ধারিত থাকলেও বিধি-নিষেধ (লকডাউন) বাড়ার কারণে তা খুলছে না বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শনিবার (১৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক শনিবার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। পরিস্থিতি দেখে আগেও সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে করোনার সংক্রমণ গত ফেব্রুয়ারিতে কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় ও দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট চলে আসায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি দেওয়া হয়। সেই ছুটি এখনো চলছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

আপডেটের সময় ০৩:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১