ভিয়েনা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রস্তুতি ম্যাচের পর দল ঘোষণা করবে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • ১৪৭ সময় দেখুন

স্পোর্টস: আগামী ২৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সুপার লিগ। এই সিরিজের জন্য ১৬ মে (রোববার) বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

এরইমধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো অধিনায়কত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল জেনিথ পেরেরাকে।

এদিকে আসন্ন সিরিজটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ওয়ানডে সিরিজ শুরুর আগেই এটিকে কমিয়ে আনা হবে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে।

আগামী ২০ মে সাভারের বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তবে প্রস্তুতি ম্যাচের আগে ১৭ মে আসবে প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের করোনা পরীক্ষার রিপোর্ট। সেখানে নেগেটিভ আসা খেলোয়াড়রাই প্রবেশ করতে পারবেন সিরিজের জন্য বানানো জৈব সুরক্ষা বলয়ে। পরে ১৮-১৯ মে হবে দলীয় অনুশীলন।

এদিকে, রোববার বাংলাদেশে আসার পর মঙ্গলবার পর্যন্ত তিনদিনের কোয়ারেন্টাইন করবে শ্রীলঙ্কা দল। এরপর ১৯ মে থেকে শুরু হবে তাদের অনুশীলন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রস্তুতি ম্যাচের পর দল ঘোষণা করবে বাংলাদেশ

আপডেটের সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১