ভিয়েনা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তিলোত্তমা ঢাকা এখন ফাঁকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ১০৪ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রেআাধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ চলমান রয়েছে। শহরের মধ্যে গণপরিবহন চললেও বন্ধ আছে দূরপাল্লার বাস। এক মাস সিয়াম সাধনার পরে পালিত হচ্ছে ঈদুল ফিতর।

দূরপাল্লার পরিবহন না চললেও বিকল্প বাহন যোগে প্রিয়জনদের সাথে ঈদ করতে এরই মধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। তাই নগরীর সড়কে নেই ব্যস্ততা। নেই যানজট। চিরচেনা জটের নগরী ঢাকা এখন ফাঁকা।

ঈদের দিন সকালে নগরীর কোথাও তেমন একটা যানবাহন দেখা যায়নি। কোথাও নেই যানজট, যান্ত্রিক শব্দ, রাস্তাঘাটে মানুষের উপচে পড়া ভিড়। মাঝে মধ্যে দুই একটি বাহন দেখা গেলেও তাতে যাত্রী নেই। ডাকাডাকি করেও বাসের হেলপাররা যাত্রী পাচ্ছে না। যানবাহন স্বল্পতায় কমে গেছে শব্দ ও বায়ু দূষণ। রাস্তাঘাটে মানুষ কম থাকায় নগরীর সড়কে চলা বাসের সংখ্যাও ছিল কম।

তবে, পরিবহনের জায়গা দখল করেছে রিকশা। ঈদের দিন নগরীর ভিআইপিসহ বেশিরভাগ সড়কেই রিকশা চলতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে রিকশায় ঘুরতে বেরিয়েছেন নগরবাসী।

ইট-কাঠের নগরীতে বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় রিকশায় নগরীতে ঘুরেই ঈদের আনন্দ খুঁজছেন ব্যস্ত নগরীর অধিবাসীরা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তিলোত্তমা ঢাকা এখন ফাঁকা

আপডেটের সময় ০৭:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১