ভিয়েনা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

কাবুলে মসজিদে বোমা হামলা, ইমামসহ ১২ মুসল্লির মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ১০৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে দেশটিতে চলা তিনদিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মসজিদটির ইমামও রয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ গণমাধ্যমকে বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে, যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।

তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। দুপক্ষই সম্মতি জানিয়েছিল যে, ঈদ উপলক্ষে তিনদিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইয়ে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাবুলে মসজিদে বোমা হামলা, ইমামসহ ১২ মুসল্লির মৃত্যু

আপডেটের সময় ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১