ভিয়েনা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু, পোর্তে হবে লড়াই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ১৩৯ সময় দেখুন

স্পোর্টস: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুতে আসছে পরিবর্তন। তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে পর্তুগালের পোর্তোতে বসতে যাচ্ছে এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই।

প্রথমে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অল-ইংলিশ ফাইনাল আয়োজনের প্রস্তাব থাকলেও লন্ডন প্রশাসনের কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে পোর্তোকেই বেছে নিয়েছে উয়েফা।

গেল বছরও করোনার কারণে ইস্তাম্বুল থেকে সরিয়ে নেয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। আবারও একই খড়গ নেমে এসেছে তুরস্কের ওপর। ইংল্যান্ড সরকারের লাল তালিকায় তুরস্ক। তাই ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

ঈংল্যান্ডে গণমাধ্যম ও সাপোর্টিং স্টাফদের ভ্রমণ জটিলতায় ওয়েম্বলি সে্টডিয়াম বাদ হয়ে গেলে কপাল খুলে পর্তুগালের। সব ঠিক থাকলে পর্তুগালের পোর্তোর এস্তাদিও দো দ্রাগায় হবে ফাইনাল।

এদিকে, ফাইনাল প্রসঙ্গে দু’দলের কোচরা ভেন্যু নয় ভাবছেন খেলা নিয়ে। পেপ গার্দিওলা বলেন, ‘আমি এ ব্যাপারে নিশ্চিত যে উয়েফা সবার ভালো হয় এমন একটা সিদ্ধান্তই নেবে। যেখানেই যেতে হবে, আমরা সানন্দে যাব।

চেলসি কোচ থমাস টুখেল্ জানান, ‘আমাদের কোনো বিশেষ পছন্দ নেই। ম্যাচটা হওয়া গুরুত্বপূর্ণ। এবং আমি বাজি ধরে বলতে পারি ম্যাচটা খেলার জন্য যেখানে যেতে হোক না কেন, আমরা সেখানেই যাব।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু, পোর্তে হবে লড়াই

আপডেটের সময় ০৫:৩৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১