ভিয়েনা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৬৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার উদযাপন করা হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোতেও আজ ঈদুল ফিতর পালন করা হচ্ছে বলে জানা গেছে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ অন্যান্য শহরে, অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদের নামাজের জামাত হয়েছে।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও আফগানিস্তানেও আজ ঈদুল ফিতর পালন করা হচ্ছে। বাংলাদেশে ও ভারতের অধিকাংশ মুসলমান আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

বৃহস্পতিবার ভোরে দুবাইয়ের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নিতে জায়নামাজ নিয়ে খোলা ময়দানে সমবেত হন। অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা শহরতলিতে মুসলিমদের ঈদের জামাতে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ও অন্যান্য শহরে স্বাস্থ্যবিধি মেনে খোলা ময়দানে ঈদের নামাজের জামাতে অংশ নেওয়ার দৃশ্য দেখা গেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ চলছে। করোনার মধ্যেই তৃতীয় ঈদ এটি। সব দেশেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

আপডেটের সময় ০৫:১৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১