ভিয়েনা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ইরানের নির্বাচনে লড়বেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৯৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নির্বাচনে আবারো লড়তে পারেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনেজাদ। চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওচিত্রে দেখা যায়, সমর্থক পরিবেষ্টিত হয়ে নির্বাচনের ফরম পূরণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের কট্টরপন্থী অবস্থান পাল্টানোর চেষ্টা করেছেন বলে জানা গেছে।

এরআগে ২০১৭ সালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আহমেদিনেজাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে এবার তিনি নির্বাচনের জন্য নিবন্ধনে সমর্থ হয়েছেন। তবে নির্বাচনী কাউন্সিল চাইলে আহমেদিনেজাদের প্রার্থিতা আটকে দিতে পারে।

মঙ্গলবার থেকে ইরানে নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের নির্বাচনে লড়বেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ

আপডেটের সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১