ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের অনুদান জনগণকে পৌঁছে দিতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ১০৫ সময় দেখুন

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের সব অনুদান জনগণের নিকট পৌঁছাতে হবে। বলেন বরাদ্দে কোন অনিয়ম ও দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বরাদ্দে অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বুধবার (১২ মে) সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের অনুকূলে আর্থিক অনুদানের ১৬ লাখ ৬৫ হাজার টাকার ডিও বিতরণ ও পৌর এলাকার ৭০টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার গত ১২ বছরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের যে উন্নয়ন করেছে অতীতে দীর্ঘ ৫০ বছরে তা হয়নি। ইসলামের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করছে।

তিনি আরো বলেন, আমি নিজেকে কোন সময় সংসদ সদস্য কিংবা মন্ত্রী মনে করি না। আমি জনগণের সেবক। আমি আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল ইসলাম, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

নাটোর/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের অনুদান জনগণকে পৌঁছে দিতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

আপডেটের সময় ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১