ভিয়েনা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

যাত্রীদের চাপে ফেরিতে মৃত্যু ৫ জনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ৬৪ সময় দেখুন

মাদারীপুর: বুধবার শিমুলিয়া-বাংলাবাজার রুটের এনায়েতপুরি ও শাহ পরান দুই ফেরিতে এক কিশোরসহ ৫জন মারা গেছে। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার সময় ফেরিতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবচর থানা পুলিশ জানিয়েছে, মারা যাওয়া কিশোরের নাম আনছার মাদবর (১২)। কিশোর আনছারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে  এবং বাকি ৪ জনের ২ জন মহিলা ও ২ জন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে ঘাটের প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি থামলে ভীড়ের মধ্যে নামার সময় যাত্রীদের চাপে কিশোর আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। এরপর দুপুরে এনায়েতপুরি নামে একটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে কিন্ত ফেরিটি ছাড়ার আগে প্রায় ৩ ঘন্টা শিমুলিয়া ঘাট থেকে ছাড়তে দেরি করে। প্রচন্ড তাপদাহ ও চাপের কারনে ফেরির মধ্য দুই মহিলা ও দুই পুরুষ মারা যায়। এছাড়া কমপক্ষে ২০জন অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়া ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

মাদারিপুর/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যাত্রীদের চাপে ফেরিতে মৃত্যু ৫ জনের

আপডেটের সময় ১০:২৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১