ভিয়েনা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

বাবা-মায়ের সাথে ঈদ করা হলো না নাছিরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ১১৭ সময় দেখুন

পিরোজপুর: ঈদের ছুটিতে বাবা-মার সাথে ঈদ করতে আসার পথে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মো. নাছির ফকির (৩০) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। তিনি জেলার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে।

দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ মে) রাতে জেলার নাজিরপুর উপজেলার ভাইজোড়া নাম স্থানে। এ সময় তাকে বহন করা মোটর সাইকেল চালক একই এনজিও’র কর্মকর্তা মো. খোকন শেখ (২৬) গুরুতর আহত হয়েছেন।

নিহতের খালাতো ভাই মো. ওবায়দুল ইসলাম জানান , নিহত ওই যুবক ‘রিক’ নামের একটি এনজিও’র কেডিট অফিসার হিসাবে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি বাবা-মার সাথে ঈদ করতে মঙ্গলবার (১১মে) কুমিল্লা থেকে রওয়ান দেন।

ওই দিন রাতে একই এনজিও’র একই ব্রাঞ্চে কর্মরত তার বন্ধু ব্রাঞ্চ ম্যানেজার খোকন শেখের সাথে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঈদের পর তার বিয়ে করার জন্য দিন তারিখ ঠিক করে মেয়ে পক্ষের সাথে কথা পাকাপাকি হয়েছিলো।

মোটর সাইকেল চালক এনজিও কর্মকর্তা খোকন শেখ জানান, আমারা ২ জনে মোটর সাইকেলে করে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (১১মে) রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর- নাজিরপুর সড়কের ভাইজোড়া নামক স্থানে বসে মোটর সাইকেলের পিছনে বসে থাকা নাছির ফকির হঠাৎ পড়ে যায়। তার পড়ে যাওয়ার ধাক্কায় আমি মোটর সাইকেলটি’র নিয়ন্ত্রন হারিয়ে পড়ে আহত হই। তবে গুরুতর অবস্থায় নাছির ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবা-মায়ের সাথে ঈদ করা হলো না নাছিরের

আপডেটের সময় ০৭:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১