ভিয়েনা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

ঈদে মজাদার নবাবী সেমাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ৬৯ সময় দেখুন

স্টাইল ডেস্ক: রমজানে শেষের দিকে। ঘরে ঘরে এখন ঈদুল ফিতর পালনের অপেক্ষা। সেমাই ছাড়া বাঙ্গালীদের ঈদ হয় খিনা সে সন্দেহ রয়েছে। তাই ঈদের দিন পরিবার ও অতিথিদের জন্য মজাদার করে রান্না করুন নবাবী সেমাই।

নবাবী সেমাই একটি অতি পরিচিত মিষ্টান্ন জাতীয় খাবার। সেমাই অবশ্যই অনেকেই অনেক ধরনের করে রান্না করে পরিবেশন করে থাকেন। কিন্তু নবাবী সেমাই! নওয়াবি সেমাই যা স্বাদে একবারে নতুনত্ব।

কিভাবে তৈরি করবেন নবাবী সেমাই –

উপকরণ:

সেমাই- ৪০০ গ্রাম

ঘি- ২/৩ টেবিল চামচ

গুঁড়ো দুধ- ৪/৫ টেবিল চামচ

চিনি- স্বাদমতো

জর্দার রং- হাফ টেবিল চামচ।

ক্রিম তৈরিতে যা লাগবে:

দুধ- ১ লিটার, কনডেন্স মিল্ক- ১ কাপ, গুড়ো দুধ- হাফ কাপ, ক্রিম- হাফ কাপ, কর্ন ফ্লাওয়ার- ৪ টেবিল চামচ।

ক্রিম তৈরি:

আগে থেকে গরম করা এক কেজি পরিমাণ গরুর দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, ক্রিম, এবং কর্নফ্লাওয়ার ভালো ভাবে মিশিয়ে জ্বাল করে নিতে হবে। যাতে করে এক কেজি পরিমাণ দুধ কমে অর্ধেক হয়ে যায়।

প্রস্তুত প্রণালি:

প্রথমে চুলায় একটি বড় পাত্রে ঘি গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সেমাই, গুঁড়া দুধ, চিনি দিয়ে অল্প আঁচে ভালো ভাবে ভেঁজে নিতে হবে। ভাজা সেমাই থেকে গরম অবস্থায় পাত্রে এক কাপের মতো রেখে বাকিটা অন্য একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। পাত্রে যেটুকু সেমাই ছিল সেই সেমাইয়ের সাথে অল্প পরিমাণে জর্দার রং মিশিয়ে দিতে হবে।

পরিবেশন

যে পাত্রে পরিবেশন করা হবে সে পাত্রে প্রথমে ঘি দিয়ে আলাদা করে ভেজে রাখা সেমাই টুকু দিতে হবে। তার উপর ক্রিমের মিশ্রণ দিতে হবে। অবশেষে, জর্দার রং দিয়ে ভেজে রাখা সেমাই ক্রিমের উপর দিতে হবে। বাড়তি সৌন্দর্য এবং খাবারের স্বাদ বাড়াতে উপরে বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন মজাদার, সুস্বাদ এই নওয়াবি সেমাই।

স্টাইল ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদে মজাদার নবাবী সেমাই

আপডেটের সময় ১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১