ভিয়েনা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

লকডাউন বাড়তে পারে বাংলাদেশে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • ৭৫ সময় দেখুন

ঢাকা: দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের দেখা মিলেছে। এরইমধ্যে ছয়জনের শরীরে এর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। তাই সতর্কতার অংশ হিসেবে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার গণমাধ্যমকে জানান, সরকারের পরিকল্পনা রয়েছে আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। বিষয়টি নিয়ে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রনে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি সবার মাথায় রাখতে হবে।

সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে ১৬ মে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউন বাড়তে পারে বাংলাদেশে

আপডেটের সময় ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১