ভিয়েনা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা দলীয় সব পদ থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিবকে বহিস্কার অস্ট্রিয়ায় তুষারপাতে যানবাহন ও গণপরিবহণ চলাচলে ব্যাঘাত ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির ঈদ শুভেচ্ছা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • ৩৭ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১১ মে) আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডীংর রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা পৌছে দিতে যায় বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং শীর্ষ নেতাদেরকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের নেতৃত্বে – কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার এ শুভেচ্ছা পৌছে দেন।

অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী বরাবর ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিতপত্র পৌঁছে দেয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণ করেছেন দলটির দপ্তর উপ কমিটির সদস্য আলী হোসেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির ঈদ শুভেচ্ছা

আপডেটের সময় ০৫:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১