ভিয়েনা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ভোলায় কর্মহীন শিল্পীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ৭৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে ভোলায় ৪২ জন কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

ভোলা সদর উপজেলার হল রুমে  আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে। করোনা মোকাবেলার সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে ইউএনও প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম সহ ভোলার বিভিন্ন সংগঠনের শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় কর্মহীন শিল্পীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

আপডেটের সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১